Ajker Patrika

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক দগ্ধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক দগ্ধ
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিজানুর রহমান (১৮) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মিজানুর ওই বাড়িটিতে একজন নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

তবে ওই যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।‎

জানা গেছে, শনিবার ভোরে ওই যুবক সেহরির রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘটনার পর আশপাশের লোকজন দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, ‘দগ্ধ ওই যুবকের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দিয়েছি।’‎

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রতিবেশী দেশে আর হামলা নয়, ক্ষমাও চাইলেন ইরানি প্রেসিডেন্ট

হঠাৎ কেন প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা দিল ইরান, নেপথ্যে কী

ব্রিটেনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমারু বিমান, হামলা কি রাতেই

বিশ্ব অর্থনীতিতে অশনিসংকেত: দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

ইরান যুদ্ধে হুতিদের নীরবতা কি তুমুল ঝড়ের পূর্বাভাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত