
গাইবান্ধার সাদুল্লাপুর থানা চত্বর থেকে মিশুক অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) বরাবর এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন অটোচালক আশিক মিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুর সাত্তারের ছেলে আশিক মিয়া। তিনি চলতি মাসের ৪ এপ্রিল তার অটোরিকশাতে কয়েকজন যাত্রী নিয়ে সাদুল্যাপুর উপজেলায় যাচ্ছিলেন। থানা থেকে ৫০ গজ দূরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত মিশুক অটোরিকশার ধাক্কা লাগে। এতে দুজন যাত্রী হালকা আহত হলেও কেউ লিখিত অভিযোগ দেয়নি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মিশুক অটোরিকশা থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে অটোরিকশার ব্যাটারি হারিয়েছে।
আশিক মিয়া আজ মঙ্গলবার দুপুরে বলেন, ‘সড়ক দুর্ঘটনাজনিত কারণে পুলিশ অটোরিকশাটি থানায় নিয়ে যায় ১৭ দিন আগে। থানায় অটোরিকশা পড়ে আছে। আনতে গেলে পুলিশ আশ্বাস দিয়ে ফিরিয়ে দেয়। গত ৯ এপ্রিল অটোরিকশাটি আবার আনতে গিয়ে দেখি, অটোরিকশার চারটি ব্যাটারির মধ্যে দুইটি ব্যাটারি নাই। তাৎক্ষণিক বিষয়টি ওসিসহ পুলিশকে জানালে তারা আমার সঙ্গে খারাপ আচরণ করে এবং ভয়ভীতি ও হুমকি দেয়। তাদের ভয়ে কাউকে কিছু বলিনি। আমি গরিব মানুষ। কিস্তির টাকা নিয়ে অটোরিকশাটি কিনেছি। গাড়ি চালানো বন্ধ থাকলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমি আমার ব্যাটারিসহ অটোরিকশাটি ফেরত চাই।’
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনাটির তদন্ত চলছে। ব্যক্তিগত অর্থায়নে ব্যাটারি ক্রয় করে দেওয়ার কথাও জানান তিনি।
গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। মনে হয় ওনি অফিসে (অভিযোগ) দিয়েছেন। অফিসে গিয়ে বিষয়টি দেখব।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৩ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩০ মিনিট আগে