
গাইবান্ধার সুন্দরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় ভূমিহীন ও গৃহহীন ৫৫ পরিবারের মধ্যে জমিসহ ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সভাকক্ষে সুবিধাভোগীদের মধ্যে এ কাগজপত্র হস্তান্তর করা হয়।
এর আগে মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদানের এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনজু মিয়া প্রমুখ। এ সময় জেলা–উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে