
গাইবান্ধার সাঘাটায় কলেজছাত্র সিজু মিয়া হত্যার অভিযোগে সাঘাটা থানার ওসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার মামলাটি করেন নিহত সিজু মিয়ার মা রিক্তা বেগম। তিনি গাইবান্ধা সাঘাটা থানার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালতের বিচারক পাপড়ি বড়ুয়া অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। আগামী ৬০ দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
অভিযোগপত্রে ১৫ জনের নাম উল্লেখসহ চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়। নামীয় আসামিরা হলেন সাঘাটা থানার ওসি বাদশা আলম, এএসআই রাকিবুল ইসলাম, এএসআই মশিউর, এএসআই মহসিন আলী সরকার, এএসআই আহসান হাবিব, এএসআই উজ্জ্বল, এএসআই (ডিউটি অফিসার) লিটন মিয়া, হামিদুল ইসলাম, আজাদুল ইসলাম, নয়ন চন্দ্র, জয় চন্দ্র, ধর্মচন্দ্র বর্মণ, সাব্বির হোসেন, ইউসুফ আলী, মমিনুল ইসলাম।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কলেজছাত্র সিজু মিয়াকে পরিকল্পিতভাবে থানায় ডেকে নিয়ে গিয়ে ফ্যাসিস্ট আ.লীগের দোসর আসামিরা হত্যা করেন। পরিকল্পিত এই হত্যাকে পরে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে তারা।
এ বিষয়ে গাইবান্ধা আদালতের পুলিশের উপপরিদর্শক জামাল উদ্দিন বলেন, ‘আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন শুনেছি। তবে, আদেশের কাগজ আমি এখনো হাতে পাইনি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে