
সুদানে নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার লাশ গাইবান্ধায় নিজ গ্রামে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ রোববার দুপুরে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি (ছোট ভগবানপুর) গ্রামে জানাজার পর তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে বেলা ২টায় গাইবান্ধার তুলসীঘাটের হিলি প্যাডে সেনাবাহিনীর বহনকারী হেলিকপ্টারে করে সবুজের লাশ নিয়ে আসা হয়। এরপর সেখানে থেকে অ্যাম্বুলেন্সে করে সবুজের গ্রামের বাড়ি আমলাগাছি (ছোট ভগবানপুর) গ্রামে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়।
সবুজ মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি (ছোট ভগবানপুর) গ্রামের মৃত হাবিদুল ইসলামের ও ছকিনা বেগমের ছেলে।
আমলাগাছি গ্রামে গিয়ে দেখা যায়, সবুজ মিয়ার বাড়িতে লোকজন ভর্তি। সবুজ মিয়ার মা ছকিনা বেগম ছেলের মৃত্যুতে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন তাঁর মাকে সান্ত্বনা দিচ্ছেন। নিহতের স্ত্রী নূপুর আক্তার আহাজারি করছেন। তিনি বলেন, ‘বিয়ের মাত্র এক বছর আট মাস, তাতেই স্বামীকে হারালাম। আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেল।’
রংপুর সেনানিবাসের ক্যাপ্টেন মো. আলভী বলেন, ‘আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে সবুজের মরদেহ যথাযথ মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।’
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতদের একজন সবুজ মিয়া। তিনি মিশনের লন্ড্রি কর্মচারীর দায়িত্ব পালন করছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে