
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকা থেকে ওই খণ্ড খণ্ড লাশ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করছেন। চুল দেখে পুলিশের ধারণা, নিহত ব্যক্তি নারী হতে পারে। নিহত ব্যক্তি মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় দেহ খণ্ডিত হয়ে যায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল দিবাগত রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রংপুর-ঢাকা-মহাসড়কের ব্র্যাক মোড়ের পাশে খণ্ডিত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই মশিউর রহমান বলেন, একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহতের ব্যক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। চুল দেখে ধারণা হচ্ছে নারী। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে