
হিন্দুধর্মাবলম্বীরা বিশ্বাস করে স্বর্গ থেকে আবির্ভূত হয়ে গঙ্গা ধরাধামে প্রবাহিত হয়েছে। তারা পাপ থেকে মুক্তি ও শান্তি লাভের আশায় প্রতিবছর গঙ্গাস্নান করে থাকে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরে স্নানোৎসবে মেতে উঠেছে হাজারো মানুষ।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) গাইবান্ধার ফুলছড়ি, কামারজানি ও সুন্দরগঞ্জের তিস্তা নদীতে দিনভর এই স্নানোৎসব অনুষ্ঠিত হয়। স্নানের সময় ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরিতকি, ডাব, আমপাতা ইত্যাদি পিতৃকুলের উদ্দেশে নদের জলে অর্পণ করে।
আয়োজক গোষ্ঠীর শ্রী নির্মণ সরকারসহ একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে এই নদীর পাড়ে তাঁরা এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। এখানে জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের প্রায় ৫০ হাজার পুণ্যার্থী অংশ নেয়। ভোর থেকেই বিভিন্ন এলাকার হিন্দুধর্মাবলম্বীরা পাপমোচনের জন্য পবিত্র মন্ত্র উচ্চারণ করে কলার নৌকায় ফুল-ফল ভাসিয়ে দেয় গঙ্গাদেবীর উদ্দেশে। স্নান শেষে পুণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
বীরেন্দ্র চন্দ্র নামের এক ব্যক্তি বলেন, ভক্তগণের বিশ্বাস এ সময় ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের, এ স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপমোচন হয়। এই স্নানই অষ্টমী স্নান নামে অভিহিত। অধিকাংশ স্থানীয় লোকজনের বিশ্বাস, চৈত্রের অষ্টমীতে জগতের সব পবিত্র স্থানের পুণ্য ব্রহ্মপুত্রে মিলিত হয়। নদীর পানি স্পর্শমাত্রই সবার পাপ মোচন হয়। যে এই পবিত্র পানিতে স্নান করে সে চিরমোক্ষ লাভ করে।
এদিকে, অষ্টমী স্নান উপলক্ষে আয়োজিত মেলায় লোকজ পণ্য, শিশুদের খেলাধুলার জিনিসপত্র, কানমুচুরি, বাতাসা, জিলাপি, গুরের বিভিন্ন খাদ্যসামগ্রীর পসরা সাজিয়েছেন দোকানিরা।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, পঞ্জিকামতে চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ পবিত্র অষ্টমী স্নানে মেতে ওঠে। এ সময় ব্রহ্মপুত্র, ঘাঘট ও যমুনা নদীর পাড়ে বহু ভক্তের সমাগম ঘটে। হিন্দুধর্মালম্বীর এই অষ্টমী স্নান উৎসবকে ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

আরমান পশ্চিম খালকুলা গ্রামের আরব খানের ছেলে। তাঁর স্ত্রী লাবনী খাতুন অন্তঃসত্ত্বা। তাঁদের দুটি শিশুসন্তান রয়েছে। বড় মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে, ছোট মেয়ের বয়স পাঁচ বছর। এদিকে নিজে অন্তঃসত্ত্বা, অন্যদিকে দুটি শিশুসন্তান। এমন অবস্থায় স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। স্বামী লাশ বাড়িতে নিয়ে আসার....
৪ ঘণ্টা আগে
জ্বালানি সরবরাহে চাপের মধ্যেই ৩০ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি বাল্ক জাহাজ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বন্দরে এটি পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনই একই পরিবারের। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে একটি শিশু রয়েছে।
৫ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে থ্রি-হুইলার মাহিন্দ্রা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত এবং একই বিদ্যালয়ের পাঁচ শিক্ষক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হৃদয়মেম্বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে