
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধর করা হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের এঘটনায় আহত হন গ্রাম পুলিশ আব্দুল গণি মিয়া (৩০)। তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কিশামত বাগছী গ্রামের নীল মিয়ার ছেলে। এসময় কম্পিউটার অপারেটর বেলাল হোসেনকেও মারধর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. শওকত আলী মানিক মিয়ার স্ত্রী মোছা. নিলুফা ইয়াছমিন তাঁর জম্মনিবন্ধন করার জন্য ইউনিয়ন পরিষদে আসেন। ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের মিয়া ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর বেলাল হোসেন তাকে দুপুরের পর আসতে বলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
গ্রামপুলিশ আব্দুল গণি আকন্দ জানান, কিছুক্ষণ পর ওই নারী কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনাসহ ২০-২৫ জনকে সাথে করে নিয়ে এসে ইউনিয়ন পরিষদের সচিব ও কম্পিউটার অপারেটরকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাঁরা তাদের ওপর চড়াও হন। এ সময় ইউনিয়ন পরিষদে কর্তব্যরত গ্রামপুলিশগণ বাঁধা দিলে শহিদুল ইসলাম সোনার সাথে থাকা হুমায়ুন মিয়া মারধর করে নাক ফাটিয়ে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা শহিদুল ইসলাম সোনা আজকের পত্রিকাকে বলেন, ‘জন্মনিবন্ধন নিতে গেলে পরিষদের সহকারি সচিব বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে। এ নিয়ে তার সঙ্গে আমার তর্কবিতর্ক হয়। আমরা চলে আসার পর হুমায়ুন মিয়া পরিষদে গিয়ে গ্রাম পুলিশকে কিলঘুষি মারে। রাজনৈতিক গ্রুপিং থাকায় এ ঘটনা নিয়ে নানা ষড়যন্ত্র চলছে।’
কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান জানান, এ সময় তিনি ইউনিয়ন পরিষদে ছিলেন না। খবর পেয়ে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১ সেকেন্ড আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে