
গাইবান্ধা জেলায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৯ রোগী। এর মধ্যে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি আছে তিন শিশু। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এই শিশুদের।
গাইবান্ধা জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরামের আরিফ মিয়ার শিশু ছাব্বির (৬), গাইবান্ধা সদর উপজেলার শিবপুরে বেলালের শিশু তাসিন (৪), মালীবাড়ীর শরীফের শিশু মারুফ (৫)। এ ছাড়া ছয়জন চিকিৎসা নিয়ে বাড়ি গেছে।
অভিভাবকেরা জানান, বাচ্চাদের প্রথমে সর্দি, জ্বর ও পাতলা পায়খানা শুরু হলে স্থানীয়ভাবে চিকিৎসা নেন তাঁরা। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে এলে চিকিৎকেরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
হামের রোগী মারুফের বাবা শরীফ বলেন, ‘আট দিন আগে জ্বর ও পাতলা পায়খানা শুরু হয়। গ্রাম্য ডাক্তারের চিকিৎসা নিয়ে ভালো না হওয়ায়, পরে হাসপাতালে ভর্তি করাই। এখন মোটামুটি রোগী ভালো আছে।’
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আসিফ বলেন, ‘হামের লক্ষণ নিয়ে যে ৯ জন চিকিৎসা নিয়েছে, তারা সবাই শিশু। এসব রোগী অন্য রোগীর সংস্পর্শে গেলে সেটি ছড়ানোর শঙ্কা রয়েছে। তাই বিশেষ আইসোলেশন তৈরি করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের আমরা ভিটামিন এ ক্যাপসুল এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করানোর পরামর্শ দিচ্ছি। এ ছাড়া আমাদের শিশুরোগ বিশেষজ্ঞরা রোগের ধরন ও মাত্রা দেখে নিয়মিত চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে