ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় এক টমটমের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় এক কিশোর গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের নাজির রোড এলাকার টিপটপ মোড়ে এই ঘটনা ঘটে। আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত চালকের নাম মো. মাসুদ হাসান মাহিদ (১৯)। তিনি কুমিল্লার তিতাস থানার জয়পুর গ্রামের মো. নয়নের বড় ছেলে। তিনি ফেনী শহরে ভাড়া বাসায় থাকতেন।
নিহত ব্যক্তির স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাসুদ তাঁর বাবা মো. নয়নের সঙ্গে বরফকলে কাজ করতেন এবং পাশাপাশি টমটম চালাতেন। শুক্রবার সন্ধ্যায় টমটম নিয়ে বের হলে কয়েকজন কিশোর তাঁকে ডেকে নিয়ে যায়। পরে তাঁদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মাসুদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় মাসুদ ও তাঁর সঙ্গে থাকা ইরফানকে (১৫) ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আহত ইরফানকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ব্যক্তির বাবা নয়ন বলেন, ‘আমার ছেলে আমার সঙ্গে বরফকলে কাজ করত। কয়েক দিন ধরে অসুস্থ থাকায় কাজে যায়নি। আজ একটা টমটম নিয়ে বের হয়। পরে খবর পাই তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। এসে দেখি আমার ছেলে আর বেঁচে নেই। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল মোহছেন সুজন বলেন, মাসুদকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার বাঁ কাঁধ ও বুকে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। আহত অপরজনের বাঁ কান ও মুখে গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাসুদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে