
ফেনীতে খাবার অনুপযুক্ত পোড়া তেল দিয়ে ইফতারসামগ্রী তৈরি, বাসি খাবার পুনরায় ভেজে পরিবেশন ও পোকা ধরা বেগুন দিয়ে বেগুনি তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) শহরের মিজান রোড ও পোস্ট অফিস রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, ফেনী শহরের মিজান রোড ও পোস্ট অফিস রোড এলাকায় ইফতার বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তমিজিয়া জামে মসজিদ এলাকায় খোলা অবস্থায় ইফতারসামগ্রী প্রদর্শন, খাবার অনুপযুক্ত পোড়া তেল ব্যবহার করায় মেসার্স মিম বিরিয়ানি হাউসকে সতর্ক করে সাত হাজার টাকা জরিমানা ও মানহীন পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়। একই সময় পোস্ট অফিস রোড এলাকায় মেসার্স স্বাদ বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্তোরাঁকে বেগুনি তৈরিতে পোকাযুক্ত বেগুন ব্যবহার, মানহীন লবণ ও বাসি খাবার পুনরায় ভেজে পরিবেশন করার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অপরাধের সঙ্গে সম্পৃক্ত পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামসুল আরেফীন অংশগ্রহণ করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, খোলা অবস্থায়, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি ও বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নানা অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পাম্পশ্রমিকদের হামলায় নীরব হোসেন (২২) নামের এক যুবক মারা গেছেন। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
পাবনায় জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর তেল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তেল মজুতকালে হাতে নাতে ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
১ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের হাতাহাতির মধ্যে পড়ে মো. আলাউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে