
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসকে ‘র’ আর দিল্লির দালাল বলে মন্তব্য করেছেন জামায়াতের নেতা মেজবাহ উদ্দিন সাঈদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে শেয়ার করা এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মুহূর্তের মধ্যে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মেজবাহ উদ্দিন সাঈদ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশে শুরার সদস্য। তাঁর গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে।
ফেসবুক পোস্টে মেজবাহ উদ্দিন সাঈদ লেখেন, ‘ঢাবি ছাত্রদলের সভাপতির এত বড় স্পর্ধা হয় কী করে, ভিসি স্যারের সামনে টেবিল চাপড়ে কথা বলে। বেয়াদবি কিন্তু ছুটায় দেব। ‘র’ আর দিল্লির দালালি করে বাংলাদেশে থাকা যাবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার।’

এদিকে তাঁর পোস্টের পরেই ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী সাবেক এমপি নিজাম হাজারীর সঙ্গে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদের একটি ছবি শেয়ার করে তাঁকে আওয়ামী লীগের দালাল আখ্যায়িত করেন।
উল্লেখ্য, জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদ ২০২৪ সালের ১৮ জুলাই সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে