
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি-এসি ল্যান্ড) মো. মামুন শরীফকে ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার এ তথ্য জানানো হয়।
সম্প্রতি এসি ল্যান্ড মামুন শরীফের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম এবং অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রতিবাদে বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
অন্যদিকে এসব অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি করে পাল্টা কর্মসূচি পালন করেছে বিএনপিরই আরেকটি অংশ। তাঁরা এসি ল্যান্ড মামুন শরীফের পক্ষে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন।
অভিযোগ ও পাল্টা কর্মসূচিকে ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উত্তেজনা। যদিও প্রশাসনের পক্ষ থেকে মামুন শরীফের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বদলি হওয়ার বিষয়ে গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে ফোন দিলেও তিনি ধরেননি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে