ফরিদপুরের বোয়ালমারীতে একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। পুলিশের ধারণা তাঁকে হত্যা করে ওই এলাকায় ফেলে রাখে দুর্বৃত্তরা।
শনিবার (২২ নভেম্বর) দুপুরের দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী রামচন্দ্রপুর গ্রামের একটি ব্রিজের পশ্চিম পাশে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে বিকেলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবকের মাথা ও মুখে একাধিক আঘাতের চিহ্ন ও জমাট রক্ত রয়েছে। তাঁর পরনে কালো রঙের হুডিজাতীয় শীতবস্ত্র ও জিনসের প্যান্ট রয়েছে। স্থানীয়দের কেউই নিহতের পরিচয় শনাক্ত করতে পারেননি।
এ বিষয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বলেন, ‘লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে