
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম (৬৫) নামের এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁর এক ভাগনেকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করায় আজ মঙ্গলবার (৩১ মার্চ) তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে পাঠানো আসামির নাম আলমগীর হোসেন (৪১)। তিনি জামেলা বেগমের আপন ভাগনে। ঘটনার পাঁচ দিন পর মঙ্গলবার ভোরে তাঁকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। আলমগীর হোসেন চরভদ্রাসন উপজেলার গাজীরটেক গ্রামের শেখ সালামের ছেলে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে বরাত দিয়ে পুলিশ বলছে, টাকা ধার না দেওয়ায় গভীর রাতে আলমগীর তাঁর খালা জামেলা বেগমকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে পালিয়ে যান। মঙ্গলবার দুপুরে নগরকান্দা থানায় সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান এসব তথ্য জানান।
সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, গত শনিবার সকালে নগরকান্দার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগমের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত জমির ভূঁইয়ার স্ত্রী। তাঁদের দুই মেয়ে রয়েছে। তাঁদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে মাহমুদুল হাসান বলেন, আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাসে থেকে ফিরে আসার পর ঋণগ্রস্ত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এরই পরিপ্রেক্ষিতে তিনি তাঁর খালা জামেলা বেগমের কাছে বিভিন্ন সময় টাকাপয়সা ধার চান। কিন্তু জামেলা বেগম তাঁকে টাকা ধার না দেওয়াতে খালার ওপর ক্ষিপ্ত হন। এর মধ্যে আলমগীর খবর পান, তাঁর খালা জমি বিক্রির কিছু টাকা এফডিআর করেছেন। সেই টাকা ধার নেওয়ার জন্য গত শুক্রবার তিনি তাঁর খালার বাড়িতে আসেন।
মাহমুদুল হাসান বলেন, এ সময় কথাবার্তার একপর্যায়ে টাকা ধার দিতে অস্বীকৃতি জানান জামেলা। এরপর ওই বাড়িতেই রাতে থেকে যান আলমগীর। রাত আড়াইটার দিকে তাঁদের মধ্যে এ নিয়ে বাগ্বিতণ্ডা হলে একপর্যায়ে তাঁর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে এবং লাশ বাড়ির পাশের সেপটিক ট্যাংকে গুম করেন আলমগীর। পরে তিনি ঘরের বাইরে থেকে তালা মেরে ভোরে পালিয়ে যান।
এ ঘটনায় জামেলা বেগমের ভাই শেখ মোতালেব নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। মামলায় তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. নাজমুল ইসলামসহ নগরকান্দা থানা-পুলিশের একটি দল ঘটনার রহস্য উদ্ঘাটনের কাজ শুরু করে। একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে আলমগীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে