
কোটা আন্দোলনের ওপর ভর করে দেশে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘ওদের লক্ষ্য ছিল সরকার পতনের। নৈরাজ্য করে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে ১৯৭১ সালের পুরোনো শকুনেরা নতুন কায়দায় ক্ষমতায় যেতে চেয়েছিল। নির্বাচন ছাড়া সহিংসতা করে দেশের সম্পদ পুড়িয়ে বাংলার মাটিতে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না।’
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী আব্দুর রহমান এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, ‘সম্প্রতি যে দানবীয় ও নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা বর্ণনা করা সম্ভব না। পদ্মা সেতু দেশের প্রতিবাদের প্রতীক সেখানে হামলা করা হয়েছে। ফ্লাইওভারের টোল প্লাজায়, মেট্রো রেল ও সেতু ভবনে হামলা করা হয়েছে। বাংলার স্বাধীনতা নতুন করে আক্রান্ত হয়েছে। কারা আক্রান্ত করছে সেটা বুঝতে আপনাদের বাকি নাই।’
ছাত্রদের কোটা আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার করে সাধারণ মেধার ভিত্তিতে নিয়োগ। তাদের সে দাবি পূরণ হয়েছে। যারা আন্দোলন করেছিল আদালতের রায়ের পর তাদের উৎসব করা উচিত ছিল।’
এতে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম মোশাররফ হোসেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, নাসির মো. সেলিম সহ সকল জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী আব্দুর রহমান উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে কয়েকটি পুকুর এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে