
‘এক দশক আগের কথা। বেশ পুরোনোও নয়। তখনকার সময়ে স্কুলে যাওয়া-আসার পথে ছাত্ররা যখন তাঁর স্যারকে দেখতে পেত, সালাম দিয়ে মাথা নিচু করে চলে যেত। এমনকি সাইকেল চালিয়ে এলে দূর থেকে দেখেও নেমে হেঁটে এসে সালাম দিয়ে চলে যেত। এটাই শিক্ষাগুরুর মর্যাদা। এখনকার সময়ে সাইকেল থেকে নামা দূরের কথা, পারলে সাইকেল চালিয়ে যেন উঠিয়ে দিয়ে চলে যায়। সালামও মেলে না! বর্তমানে স্কুলের ক্লাসের ভেতরে কাউকে শাসন করলে বাইরে গেলে ভয় হয়। হয়তো ওই ছাত্র লাঞ্ছিত করতে দ্বিধাবোধ করবে না। কখনো আবার অভিভাবকেরও একই গম্ভীরতা নিয়ে অকথ্য সুরে অপমান করতেও বাধবে না!’
প্রাক্তন শিক্ষার্থীদের পেয়ে এসব আক্ষেপর কথা বলেন কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের গণিতের পণ্ডিত স্যার হিসেবে খ্যাত সঞ্জিৎ কুমার রায়।
গতকাল রোববার (৮ জুন) বিকালে কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলন অনুষ্ঠান হয়। স্কুলটি ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে অবস্থিত। ১৯৮৭ সালে একচালা টিনের ছাউনি থেকে শুরু হয়ে আজ স্কুলটি চারতলা ভবনবিশিষ্ট। এই বিদ্যালয়ে পড়ালেখা করা শিক্ষার্থীদের অনেকে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক থেকে শুরু করে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছেন।
আরেক শিক্ষক মো. শাহজাহান হোসেন বলেন, আমাদেরই ব্যর্থতা। আমরাই ফিরিয়ে আনতে পারি শিক্ষাগুরুর মর্যাদা, হয়তো ভিন্নভাবে। নৈতিক অবক্ষয় নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’
১৯৯৮ সাল থেকে ২০২৫ সালের এসএসসি ব্যাচের অনেকে অনুষ্ঠানে এসেছেন। এসেছেন তাঁদের আলোকবর্তিকা সেই শিক্ষকেরা। একে একে প্রিয় শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন প্রাক্তন শিক্ষার্থীরা। এরপর চলে স্মৃতিচারণা। ফাঁকে ছবি তোলা ও গল্পে মেতে ওঠেন অনেকে। যেন স্কুলজীবনের নির্মল সময়কে ফিরে পেয়েছেন। অজস্র স্মৃতিঘেরা স্কুলে ঘুরে বেড়ান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রাক্তন প্রধান শিক্ষক মাহাবুব আলী মিঞা। ১৯৯২ সাল থেকে শুরু করে ২০০৭ সাল পর্যন্ত স্কুলটিতে কর্মরত ছিলেন। এই সময়কালে তাঁর শাসন, কঠোরতা ও উদারতা নিয়েও স্মৃতিচারণা করেন অনেকে। মাহাবুব আলী মিঞা তাঁর বক্তব্যে আবেগাপ্লুত হয়ে যান। তিনি জানান, শত ব্যস্ততার মাঝেও ছুটে এসেছেন। তাঁর বক্তব্যে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের আহ্বান জানান। গ্রামে গ্রামে বিভেদ মীমাংসায় কাজ করার কথাও জানান।
বক্তব্য রাখেন সাবেক সহকারী শিক্ষক (গণিত) মিসকাদ হোসেন। সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, অনেকে আজ সফল হয়েছ, কিন্তু তোমার পাশের বন্ধুটার কথা ভুলে যেও না। সে যেন হতাশায় না ভোগে। তার গায়ে একটু হাত রাখলে সেও হালছাড়া হবে না, তাকে আশ্বস্ত করো। আমি আজও তোমাদের নিয়ে স্বপ্ন দেখি, তোমরা মানুষের মতো মানুষ হলে আমরা সফল হব।
এ ছাড়া বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষক প্রবীণ খন্দকার রোকনুজ্জামান ও সমীর কুমার কর এবং বর্তমান সহকারী শিক্ষক তপন কুমার। অনুষ্ঠান শেষে সব শিক্ষকের মধ্যে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে