
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আবারও চলন্ত একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় আজ সোমবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
এ নিয়ে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা অংশে গত চার দিনে ভোরে একই ধরনের দুর্ঘটনায় ছয়জন নিহত হলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান বলেন, ভোর ৫টার দিকে আতাদি ফ্লাইওভারসংলগ্ন এলাকায় ঢাকাগামী গাছের চারাবোঝাই একটি ট্রাকের পেছনে মাছবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকটি উল্টে দুজন ঘটনাস্থলেই নিহত হন।
এসআই মো. সোহেল খান জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তাঁরা মাছবাহী ট্রাকের চালক ও সহকারী। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত বৃহস্পতিবার ভোরে উপজেলার পুলিয়া ফ্লাইওভারের ওপরে বড় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ছোট একটি কাভার্ড ভ্যান উল্টে চালক ও সহকারী নিহত হন। এরপর গত শনিবার ভোর ৪টার দিকে বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে দ্রুতগতির বাসের ধাক্কায় ট্রাকের চালক ও তাঁর বাবা নিহত হন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে