‘আমি অচল মানুষ, বাইচ্যা থাকমু কয়দিন, ভোটটা দিয়ে গেলাম। মনের মতো দিতে পারছি, সমস্যা হয় নাই।’ এমন কথা বলেন রামানন্দ মণ্ডল নামে সত্তরোর্ধ্ব এক ব্যক্তি। আজ সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
শুধু রামানন্দ নয় বিভিন্ন কেন্দ্রেই তাঁর মতো বয়স্ক ব্যক্তিদের ভোট দিতে দেখা যায়। ফরিদপুর-৩ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র চোখে পড়ে।
শহরের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বেদনা দাস নামে ষাটোর্ধ্ব নারী ভোটার। ভোট দিতে পারায় ভালো লাগছে বলে জানান। বায়তুল মোকাদ্দাম কেন্দ্রে ভোট দিয়েছেন পদ্মা দত্ত (৬২)। এই নারীর ভাষ্য, ভালোভাবে ভোট দিতে পেরেছেন।
তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম। ভোট গ্রহণ শুরুর পর শহরের কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কম চোখে পড়ে। অপরদিকে গ্রামাঞ্চলের অধিকাংশ কেন্দ্রে ভোটার ছিল একবারেই কম। তবে কিছু কিছু জায়গা ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি চোখে পড়ে।
এদিকে সকাল ৯টায় শহরের ১৭ নং আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক। শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে বলে জানান তিনি।
একই সময়ে হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তিনি অভিযোগ করেন, শহরের সাজেদা কবির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে। হুমকি দেওয়া হয়েছে, ‘তোরা যদি এখানে আসিস মেরে ফেলব।’
অবশ্য বেলা পৌনে ১১টা পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, ‘আমরা এলাকা ঘুরে দেখেছি, মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে। সকাল থেকে এখনো অবস্থান ভালো, আশা করছি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। বিভিন্ন জায়গা আমাদের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে। এ ছাড়া সাধারণ কেন্দ্র থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমাদের বিশেষ নজর রয়েছে।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৩ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৭ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৬ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে