
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত আব্দুল্লাহ নামের আট মাস বয়সী আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আব্দুল্লাহ ফরিদপুর শহরের আলীপুর এলাকার তানজিল শেখের ছেলে। কয়েক দিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে মারা যায় সে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৭ শিশু চিকিৎসাধীন। হাসপাতালগুলোতে ভর্তি শিশুরা ফরিদপুর ও আশপাশের জেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে সিট সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছে রোগীরা।
এদিকে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে হাম-রুবেলার টিকা কার্যক্রম শুরু হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন। সপ্তাহে চার দিন করে ২ হাজার ৬৯৩টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ২ লাখ ৪০ হাজার শিশুকে এই টিকা দেওয়া হবে। আজ শনিবার দুপুরে ফরিদপুর জেনারেল হাসপাতালের মিলনায়তনে সাংবাদিকদের অবহিতকরণ সভায় এই তথ্য জানান তিনি।
এ বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘আগে হাম-রুবেলার টিকা পেয়ে থাকলেও এই ক্যাম্পেইনে আবার এক ডোজ করে টিকা দেওয়া হবে। এটি অতিরিক্ত ডোজ হিসেবে শিশুদের সুরক্ষা দেবে। তবে এক ডোজ থেকে আরেক ডোজ টিকা গ্রহণের মধ্যবর্তী বিরতি থাকতে হবে কমপক্ষে ২৮ দিন।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে