
চাকরির প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে দুই মাস আগে ফরিদপুর যৌনপল্লিতে ঠাঁই হয় এক তরুণীর। বান্দরবানের লামা থানার আম্বার ব্যাপারীপাড়ায় (১৯) বাড়ি ওই তরুণীর। যৌনপল্লিতে ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা করতে বাধ্য হন তিনি। অস্বীকৃতি জানালে মারধর করা হতো তাঁকে। এমন অভিযোগ জানিয়ে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে তিনি ফোন করেন গতকাল সোমবার রাত সাড়ে ৮টায়। তাঁকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ৯৯৯ কল করে অনুরোধ জানান।
৯৯৯ কলটেকার কনস্টেবল বরকত শেখ কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল বরকত তাৎক্ষণিকভাবে ফরিদপুরের কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। ৯৯৯ ডিসপোজার এএসআই মিল্টন বালা সংশ্লিষ্ট থানার পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে দলের নেতৃত্বে থাকা এসআই নাঈম ৯৯৯কে জানান, তারা ১৯ বছর বয়সী তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। পরে তরুণীর অভিভাবকদের খবর দেওয়া হয়। তাঁরা থানায় এসে পৌঁছালে তাঁদের জিম্মায় মেয়েটিকে বুঝিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে