দিনাজপুরের পার্বতীপুরে বিয়ে করতে চাওয়ায় বাবার লাঠির আঘাতে জিয়াউর রহমান জিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মহুপপুর গ্রামে সকালে লাঠির আঘাতে আহত হন জিয়া। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় জিয়ার পিতা আবু তাহেরকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পরিবার সূত্র জানায়, জিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। ভালো হবে এই আশায় পরিবারের পক্ষ থেকে জিয়াকে বিয়ে করানো হয়। তবে কিছুদিন পর প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। পরে আবারও বিয়ে করানো হয় জিয়াকে। কিন্তু দ্বিতীয় স্ত্রীও সংসার না করে তাকে ছেড়ে চলে যায়।
এরপর জিয়া মানসিকভাবে আরও বেশি ভেঙ্গে পড়েন। সে আরও বেশি অস্বাভাবিক আচরণ করতে থাকে। এরই মধ্যে সে আবারও বিয়ে করার জন্য জেদ করেন। এ নিয়ে প্রতিদিনই পরিবারের লোকজনের সঙ্গে তার বাকবিতন্ডা হতে থাকে। গতকাল বুধবার সকালে বাবার সঙ্গে তর্কে জড়ান জিয়া। একপর্যায়ে মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে বাবা আবু তাহের ক্ষিপ্ত হয়ে জিয়াকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন জিয়া। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে জিয়ার মৃত্যু হয়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে