
সাভারের আশুলিয়ায় শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের এক ব্যক্তিকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। এই ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।
এর আগে সোমবার দুপুরে আশুলিয়ার পূর্ব জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক মো. শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নড়াইল জেলা সদর থানার বল্লার টুপ গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি আশুলিয়ার ভূমিদস্যু এম এ মতিনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শাহীনুর কবির বলেন, সোমবার দুপুরে পোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকার এমএস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে শামীম ওরফে মুন্না শেখকে আটক করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি চায়নিজ কুড়াল, একটি ধারালো দা, তিনটি ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
শাহীনুর কবির আরও বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য কিছু অপরাধী মিলিত হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে শামীম শেখ ওরফে মুন্না শেখকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, পরিদর্শক (অপারেশন) শফিকুল ইসলাম সুমনসহ আশুলিয়া থানার কর্মকর্তারা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে