
পরনে বাসন্তী রঙের ছাপা শাড়ি, খোঁপায় ফুলের সাজ—এমন বেশ ছিল নারীদের। পুরুষদের গায়ে ছিল হলুদ-লাল পাঞ্জাবি। বসন্তের প্রথম সকালে গতকাল এভাবেই মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে হাজির হলেন দর্শক। ‘এসো মিলি প্রাণের উৎসবে’ আহ্বান নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করেছিল জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ।
উৎসবের সূচনা হয় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের ধ্রুপদি পরিবেশনায়। মঞ্চে আসেন তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী অভিজিৎ কুন্ডু ও টিংকু শীল। যুগলবন্দী পরিবেশনায় উপস্থাপন করেন রাগ হিন্দোল এবং রাগ বাহার। একক সংগীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, বিজন চন্দ্র মিস্ত্রি, সূচি দেবনাথ, অণিমা রায়, বিমান চন্দ্র বিশ্বাস, আরিফ রহমান, ফেরদৌসী কাকলি, শ্রাবণী গুহ রায় ও আবিদা রহমান সেতু। তাঁদের সুরাশ্রিত পরিবেশনায় মূর্ত হয়ে ওঠে ঋতুরাজ বসন্তের নানা পর্ব। উৎসবে দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও সুরবিহারের শিল্পীরা। বাচিকশিল্পী নায়লা তারাননুম চৌধুরী কাকলি পাঠ করেন আসাদ চৌধুরীর কবিতা ‘ফাগুন এলো’।
নৃত্য পরিবেশন করে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার, কথক নৃত্য সম্প্রদায়, ধৃতি নর্তনালয়, স্পন্দন শিল্পীগোষ্ঠী, নৃত্যাক্ষ, জাগো আর্ট সেন্টার, ফিফা চাকমা গারো কালচারাল একাডেমি, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, নর্তনম ও বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমির শিল্পীরা।
জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনের আগে নানা সহিংস ঘটনায় আয়োজন নিয়ে শঙ্কা ছিল। তারপরও আমরা উৎসবের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু জানতাম না উৎসবটি করা যাবে কি না। শঙ্কার মেঘ কেটেছে। আনন্দমুখর পরিবেশেই উৎসব উদ্যাপন করতে পারছি।’
আয়োজনের মধ্য দিয়ে সংস্কৃতিচর্চার ‘বন্ধ জানালা’ খুলে গেল বলে মন্তব্য করেন পরিষদের সহসভাপতি কাজল দেবনাথ।
প্রসঙ্গত, বসন্ত উৎসব শুরু হয়েছিল ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। এর পর থেকে বরাবর সেখানেই দিনভর উৎসব হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পরে বকুলতলায় উৎসব করার অনুমতি মেলেনি। তাই মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে