
এয়ারপোর্ট থানার আশকোনা হজ ক্যাম্প এলাকায় একটি রেস্টুরেন্টের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। বিস্ফোরণের শব্দে আশপাশে বাসাবাড়ি ও দোকানের কাচ ভেঙে যায়। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস সেখানে গিয়ে উদ্ধার কাজ করছে। দুজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে আগুন লাগেনি। ক্ষয়ক্ষতির প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
আশকোনা হজ ক্যাম্প এলাকার বাসিন্দা দেবাশীষ কর্মকার বলেন, ‘সকাল দশটার দিকে ব্যাপক জোরে শব্দ হয়। রেস্টুরেন্টটির পাশেই আমার বাসা। পুরো এলাকা এমনভাবে কেঁপে উঠেছে যেন ভূমিকম্প হয়েছে। আশপাশের অনেক দালানের জানলার কাচ ভেঙে গেছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে