
মুন্সিগঞ্জের শ্রীনগরে ১৭০টি ইয়াবাসহ ইমন মোল্লা (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারগাঁও বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫১ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ইমন মোল্লা উপজেলার বৈচারপাড় গ্রামের বাসিন্দা।
র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইমন মোল্লা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের অন্যতম সহযোগী। ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর গিয়াস বাহিনীর সঙ্গে মিলে তিনি আক্রমণ চালিয়েছিলেন।

র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইমন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জের শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব জানিয়েছে, ইমনের বিরুদ্ধে মাদকের মামলা করা হয়েছে। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে