
রাজধানী ঢাকার বনশ্রীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম মেহেরা খাতুন (৬০)। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে।
গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনাথ চন্দ্র পাল জানান, ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। রাতে বনশ্রী অ্যাডভান্স হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর কাভার্ড ভ্যানটিকে জব্দ এবং এর চালককে আটক করা হয়।
তিনি আরও জানান, নিহত মেহেরা খাতুনের স্বামীর নাম আলতাফ হোসেন। বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। পরিবার নিয়ে মেরাদিয়া মধ্যপাড়ায় থাকতেন তিনি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে