
কমিটি গঠনকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্টের ঢাকার কেন্দ্রীয় কার্যালয় দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ রোববার সন্ধায় রাজধানীর মগবাজারে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলায় আহত স্বেচ্ছাসেবীদের এক পক্ষের দাবি—এখনো রেড ক্রিসেন্টে বিগত সরকারের অনুসারি ও দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে। প্রভাব খাটিয়ে অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় অনেক আগেই তাদেরকে রেড ক্রিসেন্টের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতিপ্রাপ্ত সেসব স্বেচ্ছাসেবীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ তাদের ওপর হামলা চালিয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি। তারা এখনো তৎপর রয়েছে। তাদের রেড ক্রিসেন্ট থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
একই ঘটনায় অপর পক্ষের দাবি—কমিটি নিয়ে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।
সংস্থার পরিচালক (প্রশাসন) ইমাম জাফর শিকদার সাংবাদিকদের বলেন, এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে