
ফরিদপুরের বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান নামযজ্ঞ থেকে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেছে দুজনের। নিহত ব্যক্তিরা হলেন সাতৈর ইউনিয়নের সেনাহাটি গ্রামের বিপ্লব কুমার সাহা (৫৫) ও পার্শ্ববর্তী বড়নগর গ্রামের নারায়ণ চন্দ্র সাহা (৫০)। তাঁরা দুজনেই সাতৈর বাজারের ব্যবসায়ী ছিলেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাদির গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান নামযজ্ঞ শেষে একটি ব্যাটারিচালিত ভ্যানে বাড়িতে ফিরছিলেন তাঁরা। মুজুরদিয়া কানখরদি মাদ্রাসার সামনে পৌঁছালে সামনে থেকে আসা ফরিদপুরগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান দুজন। এ ছাড়া সঞ্জয় বণিক, নেপাল সাহা, সুজিত সাহা, টুকটুকি ও ভ্যানচালক সুমন আহত হন। তাঁদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে যান চালক ও তাঁর সহকারী।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রয়েল আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ছাড়া ট্রাকটিকে থানা-পুলিশে দেওয়া হয়েছে।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন হোসেন জানান, নিহত ব্যক্তিদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে