রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পৃথক অভিযানে মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে যাত্রাবাড়ী থানা-পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন এবং লালবাগ বিভাগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ব্লক রেইডে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
পুলিশ জানায়, গত ২৯ মার্চ যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০টি ইয়াবা, দু’টি সুইচ গিয়ার, একটি লোহার চাপাতি এবং একটি চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে একই দিন রাত ৯টার দিকে রাজধানীর চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ডিবির লালবাগ বিভাগ অভিযান চালিয়ে ২১ জন মাদকাসক্তকে গ্রেপ্তার করে। এর পর তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে