
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন নিজ আসনের সংকট তুলে ধরে বলেছেন, ঢাকা-৪ আসন এলাকার ৭৫ ভাগ গ্রাহকের বাসায় গ্যাস সরবরাহ নেই। দীর্ঘ প্রায় ৩ বছর যাবৎ এ সংকট বিরাজ করছে। ফলে বাসিন্দাদের খাওয়া-দাওয়ায় চরম ভোগান্তি হচ্ছে।
আজ শনিবার রাজধানীর কদমতলীর জনতাবাগে এক শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এলাকার সমস্যা তুলে ধরে এমপি আরও বলেন, এই এলাকার মানুষ নানা সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা নাজেহাল। ৯টি ওয়ার্ডের মধ্যে খেলার মাঠ নেই, কমিউনিটি সেন্টার নেই, চিকিৎসা সেবার জন্য কোনো হাসপাতাল নেই নিজ দায়িত্ব ও পদক্ষেপ তুলে ধরে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, এ আসনের মানুষ তাদের আমানত ভোটের মাধ্যমে আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আমি নির্বাচিত হওয়ার পর বাসিন্দাদের সমস্যাদি সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ এলাকায় একটি মিনি স্টেডিয়াম স্থাপনের জন্য যুব ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তা ছাড়া গ্যাস সংকট নিরসনের জন্যও চেষ্টা চলছে।
অনুষ্ঠানে ব্ল্যাক স্টোন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন—আব্দুর রহিম জীবন, আব্দুল আলীম খান, এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রশাসক নিয়োগ করেছে বিএনপি সরকার। তবে আগেই দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থী হিসেবে প্রস্তুতি শুরু করেছেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। তিনি আনুষ্ঠানিকভাবে শনিবার ‘মাঠ থেকে ম্যান্ডেট’ স্লোগানে নিজের প্রচারণার কাজও শুরু
১৪ মিনিট আগে
সিলেটে মোটরসাইকেল চোরসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
১৭ মিনিট আগে
রাজধানীর শ্যামলীতে কম খরচে কিডনি প্রতিস্থাপন সেবার জন্য পরিচিত ‘মানবিক চিকিৎসক’ অধ্যাপক কামরুল ইসলামের কাছে যুবদল নেতা পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশের পর যুবদল জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাদের কেউ নন। এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজদের একটি ‘আনবায়াসড’ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতিমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যারা তালিকায় থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। শিগগির এর প্রতিফলন দেখতে পাওয়া যাবে...
১ ঘণ্টা আগে