
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিএনসিসির পদোন্নতি প্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিধান, ক্রেস্ট প্রদান, আন্তব্যাচ খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে বিএনসিসির ব্রাভো কোম্পানির কোম্পানি কমান্ডার ও জবি বিএনসিসির অফিসার ইনচার্জ পিইউও আতিয়ার রহমানের তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যায়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে ক্যাডেট করপোরাল থেকে ক্যাডেট সার্জেন্ট পদে ৬ জন এবং ক্যাডেট থেকে ল্যান্স করপোরাল পদে ২৯ জন ক্যাডেট পদোন্নতি পায়। এ ছাড়া গত ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে জবির উপাচার্যকে গার্ড অব অনার প্রদানকারী ক্যাডেট ও প্রশিক্ষকদের ক্রেস্ট প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর আন্তপ্লাটুন ড্রিল, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী পর্ব শেষে ক্যাডেট সার্জেন্ট মো. রিয়াল মল্লিকের কাছ থেকে ক্যাডেট ইনচার্জের দায়িত্ব গ্রহণ করেন ক্যাডেট সার্জেন্ট মো. স্বপন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য ড. ইমদাদুল হক বলেন, ‘ক্যাডেটদের উন্নতির জন্য যা যা করা দরকার সব আমরা প্রশাসনের পক্ষ থেকে করব। বর্তমানে ছেলেমেয়েরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে, তাদের এই পথ থেকে দূরে রাখার জন্য অবশ্যই তাদের একাডেমিক পড়ার পাশাপাশি এ ধরনের এক্সট্রা কারিকুলার কাজে নিয়োজিত রাখতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘শৃঙ্খলা, সময়ানুবর্তিতা বিষয়গুলো জীবনে অনেক গুরুত্বপূর্ণ ক্যাডেটরা এই ক্ষেত্রে অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবে। বিএনসিসির ক্যাডেটরা যে প্রশিক্ষণ, যে দীক্ষা তারা গ্রহণ করছে তা পুঁথিগত শিক্ষার থেকেও গুরুত্বপূর্ণ।’
এ ছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন জবির প্রক্টর অধ্যাপক ড. মোস্তাফা কামাল, জবি বিএনসিসির পিইউও সাজিয়া আফ্রিন, পিইউও শফিকুল ইসলাম ও পিইউও আবু হানিফসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসির ক্যাডেটরা।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩১ মিনিট আগে