
অনুমতি ছাড়া শতাধিক গান প্রচার করার অভিযোগে কপিরাইট আইনে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদ। মামলায় আসামি করা হয়েছে কাইনেটিক নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশিকুন নবী ও পরিচালক আশিফুন নবীকে।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন। তিনি আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন। পরে বিচারক মো. আছাদুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী ৫ নভেম্বর তাঁদের আদালতে হাজির হতে সমন জারি করেন।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল। তিনি বলেন, ‘অনুমতি ছাড়া গান প্রচারের অভিযোগে শাফিন আহমেদ কপিরাইট আইনে ৭১/৮২/৯১ ধারায় মামলা করেছেন।’
মামলার অভিযোগে বলা হয়েছে, কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন—ইউটিউব, আমাজন, আই টিউনস, অ্যাপল মিউজিক প্রচার করে অপরাধ করেছেন।
উল্লেখ্য, শাফিন আহমেদ জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার। তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। তিনি মাইলস ব্যান্ডের বাইরে এককভাবে ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এ ছাড়াও বেশ কিছু একক এবং মিক্সড অ্যালবামে গান রয়েছে। শাফিন আহমেদের মা সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশ গুপ্ত।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৮ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে