
বিশ্ব মশা দিবস-২০২৫ উপলক্ষে গতকাল বুধবার সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির জনসংযোগ জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিবসটি উদ্যাপনের মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ও জিকা ভাইরাসসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
এ বছর বিশ্ব মশা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘মশক প্রজনন স্থল নির্মূলকরণই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগসমূহ প্রতিরোধের মূল উপায়।’
রাজধানীর গুলশান-২ গোলচত্বরে আয়োজিত র্যালিতে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং সমাজের নানা শ্রেণি-পেশার নগরবাসী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, ‘সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মশাবাহিত রোগ প্রতিরোধ করে একটি সুস্থ, নিরাপদ ও মশামুক্ত নগর গড়ে তোলা সম্ভব।’
এ ছাড়া দিবসটি ঘিরে ডিএনসিসির ১০টি অঞ্চলে পৃথকভাবে র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে