
রাজধানীর কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। তাঁর নাম রাকিবুল হাসান সরকার (৩২)। গত মঙ্গলবার বিকেল থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পরদিন বুধবার কালাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। পরিবার জানিয়েছে, এর আগেও রাকিবুল একাধিকবার নিখোঁজ হয়েছিলেন।
নিখোঁজ এসআই রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুরের বাপতা গ্রামে। তাঁর বাবার নাম মাইজ উদ্দিন সরকার। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তাঁর গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হন রাকিবুল হাসান। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘এসআই নিখোঁজের ঘটনাটি নিয়ে আমরা গুরুত্ব সহকারে কাজ করছি।’ তিনি জানান, পরিবারের পক্ষ থেকে জানা গেছে, এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। তাঁর স্ত্রীর ভাষ্য, তাঁদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না এবং স্বামী-স্ত্রীর সম্পর্কও স্বাভাবিক ছিল।
এই ঘটনায় কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতারবার্তা পাঠিয়ে রাকিবুল হাসানের সন্ধান চাওয়া হয়েছে। তাঁর খোঁজ পেলে নিকটস্থ থানায় জানাতে অনুরোধ জানিয়েছে কলাবাগান থানা-পুলিশ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে