ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফুল নিয়ে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে প্রায় ৩০–৪০ জনের একটি দল ধানমন্ডি ২৭ নম্বর সড়কের দিক থেকে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে আসে। তবে সেখানে পৌঁছানোর আগেই পুলিশ বাধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মিছিল থেকে তিন নারী ও এক পুরুষসহ চারজনকে আটক করে কলাবাগান থানা-পুলিশ। পরে তাঁদের থানায় নিয়ে গিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ওই ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডি ৩২ নম্বরে আসছিলেন। এ সময় তাঁদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মরণে ৭ মার্চ দিনটি রাষ্ট্রীয় ও দলীয় উদ্যোগে পালন করা হতো। তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। পরে অন্তর্বর্তী সরকার ৭ মার্চসহ কয়েকটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নেয় এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার ৭ মার্চ ঘিরে উল্লেখযোগ্য কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে