ঈদুল ফিতরকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ৩টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট ছেড়ে যায় ফেরি কলমিলতা। পরে দেড় ঘণ্টায় পদ্মা পারি দিয়ে মাঝিকান্দি ঘাটে ভেড়ে ফেরিটি।
আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে। প্রতি মোটরসাইকেলের ভাড়া পড়বে ১৫০ টাকা ও যাত্রীদের জন্য ৩৬ টাকা।বিষয়টি নিশ্চিত করে শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সোমবার পরীক্ষামূলকভাবে একটি মোটরসাইকেল নিয়ে ফেরি কলমিলতা শিমুলিয়া ঘাট ছেড়ে যায়। পদ্মা সেতুর নিচ দিয়ে দেড় ঘণ্টা পর মাঝিকান্দি ঘাটে পৌঁছায়। তবে মাঝিকান্দি ঘাট এলাকায় সামান্য নাব্য সংকট রয়েছে। কিন্তু ফেরি চলাচল করলে এই নাব্য সংকট থাকবে না।’
তিনি আরও বলেন, ‘নাব্য সংকট নিরসন, পন্টুন, চ্যানেলসহ যাবতীয় বিষয় প্রস্তুত রয়েছে। কাল মঙ্গলবার থেকে প্রতিদিন ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি তিন ঘণ্টা পর পর মোটরসাইকেল পারাপার করা হবে। তবে গাড়ির চাপ থাকলে নির্দিষ্ট সময়ের আগে ফেরি ছেড়ে দেওয়া হবে। প্রয়োজনে ফেরির সংখ্যা আরও বাড়তে পারে।’
শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, বর্তমানে ফেরি কুঞ্জলতা ও কলমিলতা দিয়ে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)। এসব ফেরিতে প্রতি ট্রিপে ১৫০ মোটরসাইকেল পার হতে পারবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার কার্যক্রম অব্যাহত থাকবে। শিমুলিয়ায় মোট ৪টি ফেরিঘাটের মধ্যে ভিআইপি ফেরিঘাটটি (৪ নম্বর) মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবহার করা হবে। সর্বশেষ গত ৩০ জুন শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হয়।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৫ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৯ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে