
ঢাকার দোহার উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে এ সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার স্থানীয়ভাবে সালিস হলেও স্থায়ী সমাধান হয়নি। আজ সকালে একটি পক্ষ ঘর তোলার জন্য কাজ শুরু করলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে শুরু হয় কথা-কাটাকাটি এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
আহত মাকসুদা বেগম অভিযোগ করে বলেন, ‘আমরা ঘর তোলার জন্য সুতা টানাচ্ছিলাম, তখন ইমন, সুরহাব, শিল্প, বিলকিসসহ কয়েকজন এসে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার গলা থেকে দুই আনি ওজনের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’
গিয়াস উদ্দিন নামের একজন বলেন, ‘মাসখানেক আগে এলাকার মুরব্বিরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছিলেন। সেই সমাধান অনুযায়ী আমরা আজকে ঘর তুলতে গেলে ইমন ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়।’
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
দোহার থানার তদন্ত কর্মকর্তা নুরুন্নবী বলেন, ‘ঘটনার পর দুই পক্ষ থেকেই আমাদের কাছে ফোন এসেছে এবং তারা মামলা করার কথা জানিয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে