
রাজধানীর উত্তরায় গভীর রাতে ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে ওই প্রাইভেটকারটি আটক করে পুলিশকে খবর দেয়। পরে ভেতরে ধারালো অস্ত্রসহ ডাকাতির কাজে একটি প্রাইভেটকারটি জব্দ ও মনিরুল ইসলাম নামের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার ভোর ৪টার দিকে উত্তরা আব্দুল্লাহপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পুলিশ গাড়িটি তল্লাশি করে ছিনিয়ে নেওয়া দুটি মোবাইল ফোন (একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন) এবং তিনটি ধারালো চাপাতি জব্দ করে।
ডাকাতির ঘটনাস্থল নিজেদের নির্ধারিত এলাকায় নয় বলে দাবি করে ডিএমপির উত্তরা পূর্ব ও দক্ষিণখান থানা–পুলিশ। তবে সর্বশেষ উত্তরা পূর্ব থানা-পুলিশ গাড়ির ভেতরে থাকা মালামালসহ গাড়িটি জব্দ করেছে।
ডাকাতির কবলে পড়া ভুক্তভোগী নারী বলেন, ‘ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে গলার চেইন, মোবাইল সব সবকিছু কাইড়া নিয়ে গেছে।’ আরেকজন বলেন, ‘তাদের কাছে বড় বড় চাপাতি, রামদা ছিল।’
আরেক ভুক্তভোগী রফিফুল ইসলাম সাঈদ বলেন, ‘হঠাৎ করে সামনে ৫–৬ জন এসে বড় বড় চাপাতি দেখিয়ে হাতে আঘাত করে পকেট থেকে মোবাইল ফোন নিয়ে গেছে।’
ভুক্তভোগী অটোরিকশা চালক রফিকুল ইসলাম বলেন, ‘আমি পাঁচজন যাত্রী নিয়ে যাইতেছিলাম। তখন প্রাইভেটকারের পাশের দাঁড়ানো থাকা ৪–৫ জন যুবক বয়সী পোলাপান আমাদের গাড়ি থামায়। ওদের পাশেই একটা প্রাইভেট কার দাঁড়ানো ছিল। ওদের সঙ্গে রামদা, চাপাতি ছিল। তারপর মহিলা যাত্রীর কাছ থেকে টান দিয়ে গলার চেইন ছিঁড়ে নেয়। সেই সময় আরেকজন চাপাতির উল্টা পাশ দিয়ে যাত্রীতে আঘাত করে মোবাইল নিয়ে নেয়। যাত্রীদের যার কাছে যা পাইছে, সবকিছু নিয়ে গেছে।’
এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী মোস্তাক আহমেদ বলেন, ‘আব্দুল্লাহপুর রেললাইনের এই জায়গার অন্ধকারে প্রতিনিয়ত ছিনতাই ও ডাকাতির ঘটে। যার কারণে গভীর রাতে এ পথ দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে