চৌধুরী নাফিজ সরাফাতের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন পদ্মা ব্যাংক (সাবেক ফার্মার্স ব্যাংক) থেকে চাকুরিচ্যুত একদল কর্মকর্তা-কর্মচারী। এ সময় তাঁরা নিজেদের পুনর্বহালেরও দাবি জানান।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশানে পদ্মা ব্যাংকের অফিসের সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন করেছে ব্যাংকটির চাকুরিচ্যুতরা।
এতে চাকুরিচ্যুতরা নাফিজ সরাফাতের বিরুদ্ধে বিভিন্ন ব্যানার নিয়ে বিক্ষোভ করে। সেখানে ‘লেখক মোস্তাক, গাজী সালাউদ্দিন, জিয়াসহ অসংখ্য লোককে হত্যার অভিযোগ’ তুলে নাফিজ সরাফাতের ফাঁসি দাবি করা হয়।
ব্যাংকটির চাকুরিচ্যুতরা সাংবাদিক গুম, সাউথইস্ট ব্যাংক, বিভিন্ন কোম্পানি ও টেলিভিশন দখলের অভিযোগে দুর্নীতিবাজ নাফিজ সরাফাতের বিচার ও অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান।
এ ছাড়া ব্যাংকখেকো, স্বৈরাচার ও দুর্নীতিবাজ নাফিজ সরাফাতের বিচার দাবি করা হয়েছে মানববন্ধনে। একই সঙ্গে পদ্মা ব্যাংকে এই দুর্নীতিবাজের আজ্ঞাবহ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানানো হয়েছে।
নাফিজ সরাফাতকে পদ্মা ব্যাংক ও লুটপাটের প্রধান কারিগর হিসেবে দাবি করা হয়েছে বিক্ষোভে। তারা বলেন, কানাডা বেগমপাড়া তৈরির মূল হোতা নাফিজ সরাফত। তাকে গ্রেপ্তার করার জোর দাবি জানিয়েছে চাকুরিচ্যুতরা।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১২ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২১ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে