
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর স্ত্রী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগে জিডি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী।
জিডিতে মুরাদের স্ত্রী উল্লেখ করেছেন, ১৯ বছর ধরে তাঁরা সংসার করছেন। এক মেয়ে ও এক ছেলে রয়েছে এ দম্পতির। সাম্প্রতিক সময়ে কারণ-অকারণে স্ত্রী ও সন্তানদের ক্রমাগতভাবে শারীরিক নির্যাতন ও গালিগালাজ করছেন মুরাদ। হত্যার হুমকিও দিচ্ছেন পরিবারের সদস্যদের।
জিডিতে মুরাদের স্ত্রী অভিযোগ করেন, আজ বেলা পৌনে ৩টার দিকে মুরাদ স্ত্রী-সন্তানকে গালিগালাজের পর মারধর করতে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন তিনি। ধানমন্ডি থানার পুলিশ আসার আগেই বাসা থেকে চলে যান মুরাদ। নিরাপত্তাহীনতার কারণে পুলিশের কাছে সাহায্য চেয়েছেন তিনি। মুরাদ তাঁকে ও সন্তানদের যে কোনো সময় ক্ষতি করতে পারেন বলেও জিডিতে উল্লেখ করেছেন তাঁর স্ত্রী।
এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী।
দুপুরে তিনি ফোন করে জানান, তাঁকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয়, ধানমন্ডি থানা-পুলিশকে। এরপরই ওসি ইকরাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদের বাসায় যায়।
সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্ত্রীর জিডির বিষয়ে ডিএমপি রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ধানমন্ডি) এহসানুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে বাদীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছি আমরা। আইনিভাবে সাধারণ ডায়েরির তদন্ত হবে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে জানতে সাংসদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে