
ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে আজ শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশি মুসল্লির পাশাপাশি বিদেশি মুসল্লিরাও অবস্থান নিচ্ছেন ময়দানে। এদের মধ্যে ইসরায়েলের ৪১ জন মুসল্লি আছেন বলে নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম।
মো. সায়েম বলেন, ‘৪১ জন ইসরায়েলি মুসল্লি ময়দানে আছেন। আগত মুসল্লিরা সরকারের বিশেষ ব্যবস্থায় ইজতেমা ময়দানে এসেছেন। এদের মধ্যে অধিকাংশই দ্বৈত নাগরিক। ময়দানের উত্তর-পশ্চিমাংশে বিদেশিদের জন্য নির্ধারিত স্থানে ইসরায়েলি মুসল্লিরা অবস্থান করছেন। এ ছাড়া পাঁচজন ফিলিস্তিনি মুসল্লি রয়েছেন ময়দানে। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ময়দানে ৫ হাজার ৫৫৯ জন বিদেশি মুসল্লি উপস্থিত হয়েছে বলে জানা গেছে।’
উগান্ডা থেকে প্রথমবার ইজতেমা ময়দানে এসেছেন আলী মোহাম্মদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সকালে ময়দানে এসে পৌঁছেছি। পরিবেশ খুব ভালো লাগছে। তবে বাংলাদেশে এসে কোনো সিম কার্ড পাইনি। ফোন করতে পারছি না।’
ভারতের গুজরাট থেকে ময়দানে এসেছেন আহসান উল্লাহ। ঠান্ডা ও কাশিজনিত রোগ দেখা দেওয়ায় বিদেশি খিত্তার পাশেই টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পক্ষ থেকে স্থাপন করা অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে সেবা নিতে এসে বলেন, ‘ময়দানের পাশে চিকিৎসার ব্যবস্থাটি ভালো হয়েছে। চিকিৎসা শেষে ওষুধ পেয়েছি।’
ইজতেমা ময়দানে ট্যুরিস্ট পুলিশের কন্ট্রোলরুমের দায়িত্ব থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইকবাল চৌধুরী বলেন, ‘ইজতেমায় আসা বিদেশি মুসল্লিদের জন্য ট্যুরিস্ট সিম কার্ডের কোনো ব্যবস্থা না থাকায় মুসল্লিরা আমাদের কাছে সিম কার্ড চাইছেন। আমরা মুসল্লিদের এ ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারছি না।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, ময়দান ও আশপাশের এলাকায় পুলিশ রয়েছে। ইজতেমা এলাকায় প্রায় ১ হাজার ১০০ ট্রাফিক পুলিশ সদস্য সড়কে কাজ করছেন।
ইসরায়েলের মুসল্লিদের ইজতেমায় যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ইসরায়েল থেকে আগত মুসল্লিরা ময়দানে যোগ দিয়েছেন। তাঁরা ভিন্নভাবে আমাদের দেশে এসেছেন। তাঁদের ফিরিয়ে দেওয়া যাবে না। তাঁরা ধর্মীয় কাজে অংশ নিয়েছেন।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে