
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ সোমবার এই ঘটনা ঘটেছে বলে জানান তাঁর আইনজীবী নাসিম মাহমুদ।
আইনজীবী বলেন, আজ সকালে দুদকের একটি মামলায় হাজিরা দিতে কামরুল ইসলামকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়া হয়। সেখানে হাজতখানার টয়লেটে গেলে মাথা ঘুরে পড়ে যান কামরুল। এ সময় তাঁর মাথার পেছনে কেটে যায়।
নাসিম মাহমুদ আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে সাবেক মন্ত্রীর মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। পরে তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়। এখন তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আইনজীবী বলেন, কামরুল ইসলাম বিভিন্ন রোগে আক্রান্ত। পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত মন্ত্রী দিনদিন দুর্বল হয়ে পড়ছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক জোবায়ের বিষয়টির সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৮ নভেম্বর উত্তরার একটি বাড়ি থেকে কামরুল ইসলামকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার মামলা এবং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর বিভিন্ন মামলায় দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে