
রাজধানীতে পার্বত্য চট্টগ্রামের নবীন চিত্রশিল্পীদের নিয়ে ‘পাহাড়ের প্রতিধ্বনি’ শীর্ষক দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজধানীর মিরপুরের কাজীপাড়ার মেট্রোস্টেশন–সংলগ্ন সিএইচটি কালিনারিতে সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই আর্ট ক্যাম্প।
আর্ট ক্যাম্পে পাহাড়ের ১২ চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। সকাল ১০টায় এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমা।
অংশগ্রহণকারী চিত্রশিল্পীরা বলেন, এই আর্ট ক্যাম্পের মাধ্যমে পাহাড়ের প্রতিধ্বনি সমতল পর্যন্ত পৌঁছানোর প্রয়াসের জন্য তারা কাজ করে যাচ্ছে। পাহাড়ের নবীন চিত্রশিল্পীরা নানান রঙের মাধ্যমে ক্যানভাসে জুম-পাহাড়কে তুলে আনছে ইট পাথরের যান্ত্রিক শহরে। কোলাহল ভরা শহরে তারা পাহাড়ের নিস্বর্গের সবুজ-প্রকৃতি, জুম পাহাড়ের গল্প, পাহাড়ি মানুষের জীবন, জীবিকা ও বৈচিত্র ফুটে তুলছে তাদের রঙ তুলি দিয়ে।
আজ ১২ জন চিত্রশিল্পী এই আর্ট ক্যাম্পে ছবি আঁকেন। প্রত্যেক শিল্পীর অন্তত দুটো করে মোট ২৪টি ছবি আঁকা হয় এই আর্ট ক্যাম্পে। দিনব্যাপী চলা এই ক্যাম্পটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। ক্যাম্পে সংহতি জানাতে উপস্থিত হন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, অধিকার কর্মী দীপায়ন খীসা এবং বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। তারা তরুণ আঁকিয়েদের ছবি আঁকা দেখেন এবং আর্ট ক্যাম্পের তরুণ চিত্র শিল্পীদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সরকারের সংশ্লিষ্টদের পাহাড়ের তরুণ চিত্র শিল্পীদের আর্থিক প্রণোদনা দেওয়া দরকার। তাদের এই চিত্র কর্ম দেশের চিত্র শিল্পের জন্য অফুরান সম্ভাবনা সৃষ্টি করবে।
লেখক ও মানবাধিকার কর্মী দীপায়ন খীসা বলেন, পাহাড়ের তরুণ চিত্র শিল্পীদের এই আর্ট ক্যাম্প চালু রাখতে হবে। তিনি পাহাড়ি স্বাদের খাবার রেস্তোরাঁ সিএইচটি কালিনারিকে এই ধরনের উদ্যোগে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
যুব ইউনিয়নে সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিকে রংতুলির মধ্য দিয়ে তুলে ধরতে তরুণ চিত্র শিল্পীরা যে আর্ট ক্যাম্পের আয়োজন করেছে সেটা অবশ্যই মহতী উদ্যোগ। তিনি তরুণ চিত্র শিল্পীদের কাজের সফলতা কামনা করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩১ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে