
যাত্রীর জীবন রক্ষার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী একটি ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। আজ রোববার রাতে বিমান সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত ০১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০১ ফ্লাইটটি ২৬৫ জন যাত্রী নিয়ে সিলেট হতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটের মধ্যে একজন যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। কেবিন ক্রুরা উক্ত যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেনকে জানালে, ফ্লাইটের যাত্রীদের মধ্যে কোনো চিকিৎসক আছেন কি না জানতে ককপিট থেকে ঘোষণা করা হয়। একজন চিকিৎসক যাত্রী উক্ত রোগীকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন।
ফ্লাইটের মধ্যে উক্ত অসুস্থ যাত্রীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। তবে যাত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উক্ত চিকিৎসক ক্যাপ্টেনকে জানান যে, অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে। ক্যাপ্টেন যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে।
ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন জানান, চিকিৎসক রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে জানালে তাৎক্ষণিক ফ্লাইটটি ডাইভার্ট করে নিকটতম এয়ারপোর্টে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটিসির সঙ্গে যোগাযোগ করে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা হয়। ফ্লাইট ডাইভার্ট করে সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেকর্ড ২৫ মিনিটের মধ্যে অবতরণ করে।
বিমান থেকে আরও জানানো হয়, ওই অসুস্থ যাত্রী (৮৪ বছর) সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তাঁর কাছে ‘ফিট টু ফ্লাই’ মেডিকেল সার্টিফিকেটে ছিল।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে