প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অভিমত

বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন ও চ্যানেল আইয়ের আয়োজনে গতকাল বুধবার বিকেলে বেঙ্গল শিল্পালয়ে হয়ে গেল তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন ‘নভেরা স্মৃতির অভিযাত্রা’।
আয়োজনে চলচ্চিত্র উপভোগের পাশাপাশি শিল্পী ও শিল্পবোদ্ধারা নভেরা আহমেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
শিল্পী অধ্যাপক লালারুখ সেলিম বলেন, ‘নভেরাকে নিয়ে নব্বই দশক থেকে জানার বা বোঝার যে যাত্রা শুরু হয়েছিল, সেটি এখনো চলমান। তাঁকে ও তাঁর কাজ জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। তাঁর কাজ নিয়ে এখনো বিশদভাবে ভাবার ও গবেষণার সুযোগ রয়েছে। নভেরার নাটকীয় জীবন ছাপিয়ে তাঁর কাজ নিয়ে আরও কাজ হতে পারে। সেদিকে নজর দেওয়া প্রয়োজন।’
লালারুখ সেলিম নভেরার আরও শিল্পকর্ম জাদুঘরে এনে সংরক্ষণের তাগিদ দেন। তিনি বলেন, যে কাজগুলো দেশে আছে সেগুলো আরও ভালোভাবে সংরক্ষণের মধ্য দিয়ে তাঁকে সম্মান জানানো যেতে পারে। নভেরা দেশের শিল্পকলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি।
শিল্পরসিক রেজাউল করিম সুমন জানান, ১৯৬০ সালের আগস্টে নভেরার যে প্রদর্শনী হয়েছিল সেটা বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম কোনো ভাস্করের একক ভাস্কর্য প্রদর্শনী। এ ঘটনা বেশ সাড়া ফেলেছিল।
শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, ‘আমরা নভেরাকে নিয়ে আরও জানতে চাই। তাঁর কাজ আরও দেখতে চাই। তাঁর কাজগুলো মানুষের কাছে কীভাবে পৌঁছানো যায়, সেই চেষ্টা করছি। এই আয়োজন তারই একটি প্রয়াসমাত্র।’
আয়োজনে দেখানো প্রামাণ্যচিত্র তিনটি হচ্ছে, এন রাশেদ চৌধুরীর ‘ন হন্যতে’, শিবু কুমার শীলের ‘নভেরা’ এবং অনন্য রুমার ‘নভেরা: এক্সপেডিশন টু নস্টালজিয়া’। প্রামাণ্যচিত্রগুলোতে শিল্পীর জীবন ও কাজ এবং তাঁকে নিয়ে শিল্পী, শিল্প সমালোচক এবং কাছের মানুষদের কথা উঠে এসেছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে