
রাজধানীর মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু রায়হান ইভান (২২) নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে ৪৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মালিবাগ ও শান্তিনগরের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় বন্ধুরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আহতের বাড়ি কিশোরগঞ্জের সদর থানা এলাকায়। তিনি কলাবাগান নতুন থানার বিপরীত পাশে একটি ভবনের ছয়তলায় ভাড়া থাকেন।
আহত শিক্ষার্থী আবু রায়হান বলেন, তাঁর বাসা কলাবাগান নতুন থানার পাশে। মালিবাগের বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিআইএসটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করেন।
ইভান আরও বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ ও শান্তিনগরের মাঝামাঝি স্থান থেকে বিকাশ থেকে ৪৫ হাজার টাকা তুলি। এই টাকা সেমিস্টার ফাইনালের জন্য কলেজে জমা দিতে হবে। টাকাগুলো নিয়ে কলেজে গলির মধ্যে যাওয়ার সময় চার যুবক ধারালো অস্ত্র নিয়ে আমার গতি রোধ করে। আমার টাকা ও ফোন নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই আমার দুই হাতে বুকে ছুরিকাঘাত করে টাকা ও ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা।’
হাসপাতালে ইভানের বন্ধু জিসান রহমান বলেন, ‘দুপুরে একটি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ইভান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ইভানের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মালিবাগ এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর শরীরের দুই হাত ও বুকের ডান পাশে জখমের চিহ্ন আছে। তবে বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটা গুরুতর না হওয়ায় জরুরি বিভাগে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে