কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে পরিকল্পনা মেডিকেল বোর্ডের চিকিৎসকদের।
মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর হাতের ড্রেসিং এর পর এই সিদ্ধান্ত নেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন।
ডা. আইউব হোসেন বলেন, ‘বাম হাত ব্যতীত রনির শরীরের সবস্থানের দগ্ধ ঘা শুকিয়ে গেছে। আজকে তাঁর হাতে আবার ড্রেসিং করা হয়েছে। ড্রেসিং এ হাতের তালুর বিপরীত পাশে ফোসকার মতো দেখা গেছে। সেখানকার ঘা এখনো পুরোপুরি শুকায়নি। সেজন্য সেখানে আবার ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আজকে তাকে গোসল করানো হয়েছে।’
ডা. আইউব জানান, বোর্ডের চিকিৎসকেরা সবাই আশাবাদী আগামী শনিবারের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। শনিবারই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাবে। সেই পরিকল্পনা মতে সব কাজ এগিয়ে যাচ্ছে।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন দেশবরেণ্য কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওই দিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শ্বাসনালিসহ রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১৭ মিনিট আগে
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১ ঘণ্টা আগে