
রাজধানীর কামরাঙ্গীরচরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রকি (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মুদিদোকানের কর্মচারী ছিলেন।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর বড় গ্রাম মাতবর বাজারে হারিকেন ফ্যাক্টরি আশরাফাবাদ হাইস্কুলের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পথচারী মো. রানা জানান, রাতে মাতবর বাজার আশরাফাবাদ হাইস্কুলের সামনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। দেখতে পেয়ে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে ওই যুবককে চিকিৎসক মৃত বলে জানান।
তবে কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করেছে, তা দেখেননি তিনি। নিহত রকির বাবা আবু সাঈদ জানান, তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী গ্রামে। বর্তমান কামরাঙ্গীরচর চেয়ারম্যান বাড়ি মোড় বড়গ্রাম এলাকায় বসবাস করছেন। রকি একটি মুদিদোকানে কাজ করতেন। ভোরে খবর পান কে বা কারা রকিকে ছুরিকাঘাত করেছে। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে রকির মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. ফারুক জানান, ওই যুবকের দুই পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা-পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে