মুগদা হাসপাতালের আইসিইউতে আগুনে দগ্ধ ও আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তাঁদের অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন হাসপাতালের আইসিইউ নার্স ইনচার্জ শাহিনা আক্তার (৪০), ক্যাথ ল্যাবের নার্স ইনচার্জ মনিকা পেরেরা (৪০), নার্স রুমি খাতুন (৩১), হাসপাতালে টিকা নিতে আসা সাইদুর রহমান (২৫), টেকনিশিয়ান জহিরুল হক মজুমদার (৪৫), ওয়ার্ডবয় নাজমুল হাসান (২১) ও ওমর ফারুক (২৫)।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, দগ্ধ ও আহতদের এখানে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে চারজন দগ্ধ হয়েছেন। বাকি তিনজনের মাথায় ও শরীরে কাট ইনজুরি রয়েছে। যাঁদের শরীরে কাট ইনজুরি, তাঁদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৪ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে